প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মুন্সীগঞ্জ-৩ আসনে সংঘর্ষের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন কে শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পৃথকভাবে দুই প্রার্থীকে এ নোটিশ প্রদান করেন।

জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের একটি মিছিলে হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়।

এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করেন।

স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, আমার একাধিক কর্মী হামলায় আহত হয়েছেন। আমি জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিপক্ষ আমার ক্রমবর্ধমান জনসমর্থন দেখে এমন কর্মকাণ্ডে জড়িয়েছে। আমি এই ঘটনার নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ঘটনার সময় আমি মুন্সীগঞ্জ শহরে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এই ঘটনার দায় আমার বা আমার দলের নয়। যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন