প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

মুক্তিযোদ্ধা কাউন্সিলের দোয়া মাহফিল

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। তাঁর এই ত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর আদর্শ, নীতি ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। উপস্থিত সকলের প্রতি তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনাও করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে দৃঢ় নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁর সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়েছিল এবং জাতীয় স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর রাজনৈতিক জীবন ও অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সর্বশেষ বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন