প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অন্বেষা সংসদের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, (চট্টগ্রাম), উজ্জ্বল বাংলাদেশ

রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অন্বেষা সংসদের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

২৪ জানুয়ারি (শনিবার) সকালে সংগঠনের সদস্যদের নিয়ে কুমিল্লা ও চট্টগ্রাম ডিসি পার্কের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের পরিবহন যাত্রা শুরু করে। ভ্রমণকালে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম ডিসি পার্ক ও কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে ভ্রমণকারীরা কিছু সময়ের জন্য দৈনন্দিন ব্যস্ততা ভুলে প্রকৃতির মাঝে নিজেদের হারিয়ে ফেলেন। আনন্দ ভ্রমণটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
এতে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ অন্বেষা সংসদের প্রাক্তন ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও অন্বেষা সংসদের পক্ষ থেকে এ ধরনের গঠনমূলক ও আনন্দদায়ক কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন