প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঠাকূরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের ক্যামেরা ভাঙচুর

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ

সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক গণমাধ্যম কর্মীর ক্যামেরা ভাঙচুর, হুমকী ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ জেলার গণমাধ্যম কর্মীরা।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার ২৩ জানুয়ারী দুপূর ঠাকূরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে। একটি ঘটনায় তদন্ত করতে যায় সদর থানা পুলিশ সেখানে গেলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে এক গণমাধ্যম কর্মীদের উপর এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। এ সময় তিনি গণমাধ্যম কর্মীরাদের হুমকি দেন এবং মারধর করেন। ঘটনার পর পুলিশ তাকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকূরগাঁও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত গণমাধ্যম কর্মীরা।
তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীরাদের ওপর এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা জেলাসহ সকল গণমাধ্যম কর্মীরা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন