আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন মুন্সীগঞ্জ- ৩ এখন রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের অনুকূলে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পরপরই বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন
মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এলাকাজুড়ে সাংগঠনিক সভা, গণসংযোগ ও প্রস্তুতির কাজ জোরদার করছেন।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র পদপ্রার্থী বিএনপি থেকে বহিষ্কারকৃত নেতা মোঃ মহিউদ্দিন দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সরাসরি লড়াইয়ে মুন্সীগঞ্জ ৩ আসন ইতোমধ্যেই হাইভোল্টেজ ও আলোচিত আসনে পরিণত হয়েছে।
বিএনপি সূত্র জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে কামরুজ্জামান রতন নির্বাচনী মাঠে নামছেন।
দলীয়ভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও সাংগঠনিক শক্তি কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র পদপ্রার্থী পক্ষ মোঃ মহিউদ্দিন কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে।মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক তৎপরতা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সীগঞ্জ এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপি ও স্বতন্ত্র শীর্ষস্থানীয় দুই মুখের প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াবে।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ, উজ্জ্বল বাংলাদেশ 