ঢাকা–১১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সকাল ১২টায় বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন।
নাহিদ ইসলাম গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তিনি বলেন, “এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। জনগণ যেন সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।”
গণসংযোগে স্থানীয়দের মাঝে নাহিদ ইসলাম দলীয় নীতি, নির্বাচনী প্রস্তাবনা এবং উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া তিনি এলাকার মানুষের সমস্যা ও অভিযোগ শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।
তিনি গণসংযোগকালে সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং দেশের মঙ্গলের জন্য সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান

মোঃ শাকিল মাহমুদ, উজ্জ্বল বাংলাদেশ 