প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

Md. Omar Faruk (Sunny)

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলামসহ সারাদেশের ৬৯ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির ৬৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি’র মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বিএনপি’র প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন