প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রাজার মনোনয়ন বৈধ ঘোষণা

Md. Omar Faruk (Sunny)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনে ধানের শীষের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন হাইকোর্টে রীট করার পর বৈধ ঘোষণা করেছে।
গত ৩ জানুয়ারি পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল।
এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমার আপিল এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ করে রায় দিয়েছে।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা পাবনা-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করেন। তিনি এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার,টেন্ডারবাজ, অপশক্তি, ঘুষ, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি স্থানীয় প্রার্থীর দাবিতে গণসচেতনতা,উঠান বৈঠক করেন। পরবর্তীতে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে (ধানের শীষ) দলীয় মনোনয়ন দিলে রাজা স্থানীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও গণধিকার পরিষদের (ট্রাক) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন