প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সন্ত্রাসী রাজনীতি না থাকলেও ধর্মের অপব্যবহার বড় চ্যালেঞ্জ: মেজর হাফিজ

খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “এবারের নির্বাচনে দুর্বৃত্ত সন্ত্রাসী আওয়ামী লীগ নেই, কিন্তু এবার ভোট করতে হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করা একটি দলের সঙ্গে। এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছিল, আজ তাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি গ্রামের সহজ-সরল নারীদের বোঝানো হচ্ছে—নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মৃত্যুর পর জান্নাতে যাওয়া যাবে। দলের নামে ইসলাম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

বুধবার বিকেলে ভোলার লালমোহনে হিন্দু সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, “সাধারণ মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক।”

লালমোহন মদন মোহন আখড়া বাড়ি প্রাঙ্গণে হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিরব কুমার দে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজীজ শাহিন, পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি নন্দ দুলাল কুন্ডু, বিএনপি নেতা সুবাস কুন্ডু, কাজল গাঙ্গুলী, মন্টু কুন্ডু ও পৌর যুবদলের সহসভাপতি নিরব পালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনশাআল্লাহ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। ভোট দেওয়ার অধিকার জনগণের—যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। তবে দেশের কল্যাণে যিনি কাজ করবেন, তাকেই নির্বাচিত করা উচিত।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন