প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

টাঙ্গাইল-০২ আসনে ধানের শীষ প্রতীক পেল এডভোকেট আব্দুস সালাম পিন্টু

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল) 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (ভূঞাপুর–গোপালপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন। এ সময় অন্যান্য প্রার্থীদের সঙ্গে এডভোকেট আব্দুস সালাম পিন্টুর হাতেও বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি টাঙ্গাইল-০২ আসনের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।

প্রতীক বরাদ্দকে ঘিরে এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে ধানের শীষ প্রতীক টাঙ্গাইল-০২ আসনে একটি শক্ত অবস্থান তৈরি করবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন