প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

কুমিল্লায় সফলভাবে মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন

Riyad Hossain

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে গত ০৬ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা এরিয়ার লাকসাম, রামগঞ্জ, চৌমুহনী, সোনাগাজী, হাজীগঞ্জ এবং নবীনগর এলাকায় মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন ও সম্পন্ন করা হয়েছে।

এই মেডিকেল ক্যাম্পেইনে মোট ৮,৬৯২ জন রোগী চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ঔষধপত্র গ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ২,৩৯৬ জন, নারী ৩৯৬৬ জন এবং শিশু ২৩৩০ জন। পাশাপাশি স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ২১টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশমাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন