প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) দুপুরে ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কার্যকরী সভাপতি মো. আহসান হাবিব।

পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক মো. মো. ছবি মন্ডল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন