প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ডোমরা কালি মন্দিরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অবস্থিত ডোমরা কালি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪৫ বছরের ঐতিহ্যবাহী এ পূজা প্রতি বছর মাঘ মাসে আয়োজন করা হয়ে থাকে।

পূজা আয়োজন কমিটির উদ্যোক্তা বিনয় কান্তি সরকার (৭৫) জানান, শুরুতে টানা প্রায় ২৫ বছর দেবী কালি পূজিত হন। পরবর্তীতে নানা কারণে ২ থেকে ৩ বছর পূজা বন্ধ থাকে। এ সময় তার জ্যেষ্ঠ কন্যা কাকলি সিকদার (৪৫) স্বপ্নে দেবী কালির দর্শন লাভ করেন। স্বপ্নে দেবী কালি বলেন— “তোরাতো আমাকে ছেড়ে দিয়েছিস।”
এরপর থেকেই পুনরায় কালীপূজা আয়োজনের উদ্যোগ নেওয়া হয় এবং গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে ডোমরা কালি মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। কালীমায়ের বিশেষ আরাধনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা গভীর ভক্তিভরে পূজায় অংশগ্রহণ করেন। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এলাকাবাসী জানান, এই কালীপূজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি গাজীরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন