প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সিলেট শাহজালাল (রহঃ)-এর মাজার জিয়ারত করলেন জাতীয় পার্টি জাহাঙ্গীর আলম

সুমন আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারায় আসনে জাতীয় পার্টি এমপি প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি আপিল এর মাধ্যমে হাইকোর্ট থেকে রায় ফিরে পাওয়ার পর তিনি সিলেটের হযরত শাহজালাল (রহঃ)-এর পবিত্র মাজার জিয়ারত করেছে, দেশ ও প্রবাসীর ভাই বোনের নিকট দোয়ার দরখাস্ত করেন।

আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন- সিলেট হযরত শাহজালাল (রহঃ)-এর পবিত্র মাজার জিয়ারত করার তাওফিক হলো। এই দরবারে দাঁড়িয়ে অন্তরটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল। মনে হলো—দুনিয়ার সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে আল্লাহর নৈকট্যই আসল শান্তি।হযরত শাহজালাল (রহঃ)-এর জীবন আমাদের শেখায়—ইমান, ত্যাগ, ধৈর্য ও মানুষের খেদমতই আল্লাহর পথে চলার প্রকৃত পরিচয়। আজ এখানে দোয়া করলাম—

আল্লাহ যেন আমাকে ও আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখেন, নিয়তকে খাঁটি করেন, এবং কবুলযোগ্য খেদমতের তাওফিক দান করেন। আমীন

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন