পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন অষ্টমনিষা সিংগাড়ী মোড়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার দায়ে ধানের শীষের পক্ষের আল আমিন (৪০) নামের এক সমর্থককে ১০ হাজার ও ভেড়ামারায় নকল পন্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোঃ রকির হোসেন (৫০) নামের একজনকে ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিমানার আদেশ দিয়েছেন এবং এধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই আল আমিনসহ সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা করেন।

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক 