প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালিত

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১৪ জানুয়ারী, বুধবার নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ সদরের কোমাইগাড়ি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৪টি পরিবহনের নিকট হতে মোট ৩.৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয় ।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন