প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

হাবিলাস দ্বীপ স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারী

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ) এর পুনর্মিলনী অনুষ্ঠান সকাল নয়টা থেকে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ সালেহ জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পুলিশের ডিআইজি পি আর বড়ুয়া,হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজ পরিচালনা কমিটি সভাপতি ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক চৌধুরী,চট্টগ্রাম রয়েল হাসপাতালের পরিচালক ডাক্তার পঞ্চানন চক্রবর্তী,হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওমর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিসি গ্রুপের ব্যবস্হপনা পরিচালক আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সময়ে উপস্থিত থাকার জন্য প্রাক্তন ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক সত্যজিত মজুমদার মানু বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে বর্ণাট্য উদ্বোধন, আলোচনা সভা,স্মৃতিচারণ,বন্ধুদের আড্ডা,ভোজন, আবৃত্তি নৃত্য সংগীত পরিবেশনা পারিবারিক মিলন মেলা পুরস্কার বিতরণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা রঙের আয়োজন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন