প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

উল্লাপাড়া মডেল থানার উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক

উল্লাপাড়া সার্কেল অফিস ও উল্লাপাড়া মডেল থানার উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম বার মহোদয়।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স, সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা ও শৃঙ্খলাবোধ উপস্থিত সকলকে মুগ্ধ করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও দলগত ঐক্য আরও সুদৃঢ় হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ, অফিসার ইনচার্জ, উল্লাপাড়া মডেল থানা, সিরাজগঞ্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন