ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ইসির সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল করেন।
গত ৩ জানুয়ারি জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাবো।
তিনি বলেন, নির্রাচন পরিচালনা বিধমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের লিস্টটা আমরা জমা দিয়েছি। সেটা শতভাগ সঠিক। যেসময় ভোটার লিস্ট আমরা সংগ্রহ করেছিলাম, ইসির ওয়েবসাইট কাজ করছিল না, যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করেছেন উনি আদতে ঢাকা ৯ আসনের ভোটার কী না..। যার স্বাক্ষর নিয়ে প্রশ্ন হয়েছে তিনি তার ভোটার আইডি কার্ডে ভোটার এলাকা হিসেবে ঢাকা ৯ আসনের কথা উল্লেখ ছিল। যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না। সে জায়গা থেকে আমাদেও সমস্যাটা সমাধান করতে হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক