প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নওগাঁয় পলিথিন শপিং ব্যাগ জব্দ

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সোমবার,০৫ জানুয়ারী নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার সিও বাজার এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে ২টি মুদি দোকান হতে আনুমানিক মোট ৮ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ২টি মামলা দায়েরের মাধ্যমে মোট ১৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন