প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শীতের দিন

মুন্নি নূরুল হুদা

পৌষের শীতল পরশে শীতের আগমন
ঝরাপাতায় ঝিরিঝিরি শিশিরের আবরণ।
ঘন কুয়াশার চাদরে মোড়ানো ভোর
উত্তাপ ছড়াতে সূর্যের যেন নেই তোড়।
আলসেমিতে জড়ানো কম্বলের উম
সকালের সোনা রোদের নরম চুম।
হিম হিম ঠান্ডায় ভাঙে আরামের ঘুম
উঠোন জুড়ে ধান মাড়াইয়ের ধুম।
ধোঁয়া উঠা গরম ভাপা পিঠার সুবাস
চারিদিকে মৌ মৌ খেজুর রসের আভাস।
মাঠে মাঠে ফুলকপি, মূলা আর শিম
টমেটো, আলু আর মটরশুঁটির দিন।
নীল আকাশে ভাসে ধূসর মেঘ
হাঁটু জলে নদী পারাপার বেশ।
দিগন্তের পাণে উড়ে সাদা বকের সারি
একমনে মাছ ধরে পানকৌড়ি।
কনকনে ঠান্ডায় জবুথবু কাটে রাত
হিমেল হাওয়ায় গড়িয়ে যায় মাঘ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন