প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

নারিকেলের কচুরি’র রেসিপি

আফরোজা খানম মুক্তা

এই শীতে সান্ধ্যকালীন নাস্তা হিসেবে দারুন ব্যতিক্রমী একটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি হলো নারিকেলের মজাদার কচুরি। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ময়দা ২ কাপ, লবণ হাফ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণ মতো।
কচুরি ভাজার প্রণালি :
সব উপকরণ একসাথে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। পরে নারিকেলের পুর ভরে নিন। এবার সেটা বেলে ডুবা তেলে হালকা বাদামি করে ভাজুন। ব্যস, তৈরি হয়ে গেলো নারিকেলের মজাদার কচুরি।
নারিকেলের পুর :
নারিকেল কুড়ানো ১কাপ, ভাজা কাজু বাদাম গুড়া ১ টেবিল চামচ, গুড় বা চিনি ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২ পিস করে।
তৈরির প্রণালি :
ঘি ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে রেখে দিন ঘন্টা খানেক। পরে কড়াইতে ঘি দিয়ে মাখিয়ে রাখা উপকরণ দিয়ে চার পাঁচ মিনিট রান্না করুন। ব্যস, রেডি হয়ে গেলো নারিকেলের পুর।
আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন