প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

জয়ার ভয়ংকর রূপ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

প্রেক্ষাগৃহে আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে জয়াকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে!
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির খবর জানিয়েছেন জয়া। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কি না- এমন কিছু উল্লেখ করা হয়নি।
ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। শ্বেতার জীবনে তাড়া করে ফেরা অতীতের এক তিক্ত স্মৃতিকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে শ্বেতা। এরপর থেকে তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে একে একে শেষ করে দিতে চান তিনি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন