প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিপিএল যেন ক্রমেই পরিণত হচ্ছে এক নাট্যমঞ্চে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

চলতি আসরে সেই নাটক নতুন মোড় নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। দলটির মালিকের করা একাধিক বিরূপ মন্তব্যের প্রতিবাদে সিলেটের ড্রেসিংরুম ও অন্যান্য কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।
প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক প্রকাশ্যে ক্ষমা চান, তবে বয়কট প্রত্যাহার করা হবে। অন্যথায়, পুরো বিপিএল জুড়েই সিলেট দলের সব ধরনের কার্যক্রম বয়কট চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তারা।
সব মিলিয়ে মাঠের খেলার বাইরে এবার বিপিএলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই বিতর্ক, যা টুর্নামেন্টের পরিবেশকেই প্রশ্নের মুখে ফেলেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন