গণসংযোগকালে তিনি পথচারী, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মানুষের দৈনন্দিন সমস্যা, এলাকার অবকাঠামো, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিয়ে উপস্থিতদের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
হাসান জাফির তুহিন বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 