প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

গোপালপুরে সাংবাদিক শিবলীর মায়ের ইন্তেকাল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

দৈনিক রূপালী বাংলাদেশের গোপালপুর প্রতিনিধি, গোপালপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মাহদী হাসান শিবলীর মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুমা জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনে শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মরহুমার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন