প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

ইউ বি টিভি ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মনির বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের তার গ্রামের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাটে যাচ্ছিলেন। এ সময় চরহাজারী ইউনিয়নের জগন্নাথ মন্দিরসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন