প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ‎বার্ষিক ও নির্বাচন পরীক্ষার ফল প্রকাশ ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম সাকোয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
‎
‎ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সাজদার হোসেন, সহকারী শিক্ষক ফরহাদ আলী, অভিভাবক সদস্য রিপন তালুকাদার প্রমূখ।
‎
‎
‎এ সময় বার্ষিক ও নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান প্রত্যেক শ্রেণীর মেধাভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। পরে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য লটারীর মাধ্যমে ১১০ জনের  তালিকা এবং ২০ জনের অপেক্ষমান তালিকা তৈরী করা হয়।
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন