২৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা, ৭০, পাবনা- ৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গণধিকার পরিষদের দলীয় মনোনয়ন ও দলীয় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি ২৯ ডিসেম্বর পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার দপ্তরে গণধিকার পরিষদের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা. হাসানুল ইসলাম রাজা ঘুষ, দুর্নীতি অনিয়ম, টেন্ডার বাজি, সন্ত্রাস, দখলদার, চাঁদাবাজির বিরুদ্ধে নানা কর্মসূচী পালন করে আসছেন। এছাড়া তিনি স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন করে আসছিলেন।

MD. ABDUL AZIZ 