প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

জলপাই মুলা দিয়ে মুসুর ডাল’র রেসিপি

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা আজ শেয়ার করছেন ব্যতিক্রমী একটি রেসিপি। এটি হলো – জলপাই মুলা দিয়ে মুসুর ডাল। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
মুলা ৫০০ গ্রাম, আস্ত জলপাই ২টা, মুসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ফালি ৫ /৬ টা, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি হাফ কাপ।
রান্নার প্রণালি :
প্রথমে মুলার খোসা ফেলে গোল গোল করে কেটে দিন। এবার মুসুরির ডাল ধুয়ে যে হাড়িতে রান্না করবেন, সেখানে নিয়ে নিন।তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিন।
মসুর ডাল সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিন। এবার কেটে রাখা মুলা দিয়ে দিন। মুলা সিদ্ধ হয়ে আসলে আস্ত জলপাই, কাঁচামরিচ ফালি ছেড়ে দিন। এরপর অনবরত নেড়ে নিন। এতে করে কাঁচা মরিচের রং খুব সুন্দর থাকে। শেষে লবণ দেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন ব্যস, রান্না হয়ে গেলো জলপাই মুলা দিয়ে মুসুরির ডাল।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন