প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

জট পাকালেন তারা?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সচরাচর এমন পোশাক দেখা যায় না। কিন্তু এমন স্যুট আউটফিটে তাকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গেছেন। অফ হোয়াইট স্যুটে অপু বিশ্বাসকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ অপু’র নতুন এই পোশাকে এনেছে আভিজাত্য। এর ওপর মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপের সমন্বয়ে তার চেহারায় লেগেছে আধুনিক গ্ল্যামারের ছাপ।
নিজের নতুন স্যুট অর্থাৎ ফ্লোরাল এমব্রয়ডারির কাজে তৈরি পোশাকের একগুচ্ছ স্থিরচিত্র অপু বিশ্বাস নিজেই সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি পোস্টে দেওয়া ক্যাপশনে লিখেছেন – যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তিতে হয়ে ওঠো।
অপু বিশ্বাসের কস্টিউমকে নেটিজেনদের কেউ কেউ শাকিব খানের ফেসবুক পেজে সম্প্রতি পোস্ট করা একটি স্থিরচিত্রের কস্টিউমের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ দু’জনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন ? আবার অনেকে দু’জনের ছবির কোলাজ করে তা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে লিখছেন – একই ডিজাইনার তাদের এই কস্টিউম ডিজাইন করেছেন। কেউ আবার সন্দেহ পোষণ করে দু’জনের একই ধরনের পোশাকের নেপথ্যে রহস্য খোঁজার চেষ্টায় আছেন। তবে একই রকম পোশাকে তাদের ধরা দেওয়ার গোপন রহস্যের জট তারা এখনও খুলেননি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন