প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শীতের চরভদ্রাসন

ফরিদপুর জেলা প্রতিনিধি

চরভদ্রাসনের চরে নামে শীতের ডাক,
কুয়াশার চাদরে ঢাকে নদী, মাঠ আর পাক।
ভোরের হিমেল হাওয়ায় কাঁপে খড়ের ঘর,
নীরব রাতে দীর্ঘ হয় ক্ষুধার প্রহর।
ছেঁড়া কাঁথা জড়িয়ে বৃদ্ধ বসে দ্বারে,
শিশুর চোখে ঘুম নেই, শীত জাগে তারে।
মায়ের বুক ভরা দুশ্চিন্তার ভার,
আগুনের খোঁজে ঘুরে বেড়ায় সংসার।
নদীর চরে নৌকার পাশে শ্রমিকের দল,
কঠিন শীতে জমে যায় জীবনের জল।
হাত দুটো ফেটে যায়, তবু থামে না কাজ,
পেটের তাগিদে লড়ে যায় আজ।
হে মানবতা, শোনো শীতার্ত ডাক,
একটু উষ্ণতা দাও, একটু সহানুভূতির ছাঁক।
চরভদ্রাসনের শীতে জ্বলুক আশার আলো,
ভালোবাসার স্পর্শে হোক কষ্টগুলো ভালো।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন