মুন্সিগঞ্জ শিলই ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের মুক্তিযোদ্ধা হারুন মাস্টারের পুত্র যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) ওসি দায়িত্ব প্রাপ্ত হলেন জনাব মোঃ খালেদ হাসান সরকার।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ওয়ারী। ওয়ারীর মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যাত্রাবাড়ী থানা। এই থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বাড়ছে।
যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) ওসি মোঃ খালেদ হাসান সরকার আসার পরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। যেহেতু সাংবাদিকদের বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি এবং আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদক মুক্ত ও জুয়ামুক্ত যাত্রাবাড়ী থানা এলাকা গড়ে তোলা।”
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে থানা পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে। অপরাধ দমনে নজরদারি বাড়ানো এবং স্কুল–কলেজের আশ-পাশে বিশেষ টহল টিম মোতায়েন থাকবে, যাতে তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।

মোঃ সুজন বেপারী 