প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন বাংলাদেশের সকল জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান বিজয় দিবস জাতির গৌরব, অহংকার ও অনুপ্রেরণার প্রতীক।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানবিক কার্যক্রম, প্রবাসীদের অধিকার রক্ষা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। প্রবাসে থেকেও তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন জানায়, মহান বিজয় দিবসের এই গৌরবময় মুহূর্তে তারা দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।

বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করা হয়।

প্রচারে:

সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন