প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার

গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০৩০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একজন মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার কাটাখালী থানাধীন খানপুর হঠাৎপাড়া নামক এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে খানপুর হঠাৎপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে সরিষা ক্ষেতের ভিতরে একটি প্লাষ্টিকের বস্তা দেখতে পায়। বস্তাটি সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল কর্তৃত বস্তাটি খোলার পর তার মধ্য হতে *ভারতীয় মদ-১৬ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। রাত্রের অন্ধকার হওয়ায় আশেপাশে কোন লোকজন বা মাদক ব্যবসায়ী দেখতে না পাওয়ায় বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থানেই দীর্ঘসময় গোপনিয়তা রক্ষা করে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কোন চোরাকারবারী বস্তাটির নিকট না আসায় জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থান হতে প্রত্যাগমন করে এবং জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন