প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সোনাগাজী মারকাযুল কোরআন হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা, উজ্জ্বল বাংলাদেশ

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন মাও. ড. এনায়েত উল্লাহ আব্বাসী, সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস নুরুল ইসলাম আদিব

সোনাগাজী মারকাযুল কোরআন হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আয়োজিতব্য ইসলামি সম্মেলন ও আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সোনাগাজী মারকাযুল কোরআন হিফজ মাদ্রাসার হলরুমে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা ও সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা। সভাটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেন।

পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাও. মো. মোস্তফা, দারুল উলুম ওলামাবাজার মাদ্রাসার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা মোজাম্মেল হোসেন, সোনাগাজী কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঞা, চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, হাফেজে কোরআনরা জাতির গর্ব। তাদের সম্মাননা প্রদান ও কোরআনের খেদমতে উৎসাহিত করার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আসন্ন মাহফিলটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজন করার জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেন জানান, আয়োজিত ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন খতমে তাহরিকে নবুয়তের আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাও. ড. এনায়েত উল্লাহ আব্বাসী। মাহফিলে সভাপতিত্ব করবেন দারুল উলুম ওলামাবাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস নুরুল ইসলাম আদিব।

তিনি আরও জানান, ক্বেরাত মাহফিলে মিশর, তানজানিয়া, আফ্রিকা ও পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীগণ অংশগ্রহণ করবেন, যা মাহফিলকে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী করে তুলবে।

পরামর্শ সভায় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন