প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

রাজশাহী’র সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি

গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২১৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগন নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে কলা বাগানের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, পদ্মা নদীর চর হতে একজন মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে কলা বাগানের দিকে আসছে। মাদক কারবারী বিজিবি টহল দলের আয়েত্ত্বে আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বিশেষ আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে মালিকবিহীন ভারতীয় মদ-২০ বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন