প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ভূঞাপুরে নৌকা থেকে পড়ে এক জন নিখোঁজ

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটপার এলাকায় এক ব্যক্তি নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মোস্তাক (২২)। তিনি ভূঞাপুরের কালিপুর গ্রামের হানিফের ছেলে। জানা গেছে, মোস্তাক বুধবার তার মামার বাড়ি নিকলা গিয়েছিলেন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল সোয়া ১১ টার দিকে ফেরার পথে গোবিন্দাসী ঘাটপারে এসে নৌকায় ওঠেন। নৌকাটি প্রায় ২০০ গজ অগ্রসর হলে তিনি আকস্মিকভাবে নৌকা থেকে পড়ে যান এবং সঙ্গে সঙ্গেই পানিতে তলিয়ে যান। এ সময় অন্য যাত্রীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হতে পারেননি। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি কালিপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোস্তাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন