প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

জিসপ-এর উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচিতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফেনীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল এবং দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।
রবিবার বিকেলে জিসপ (জিয়াউর রহমান স্মৃতি পরিষদ)-এর উদ্যোগে এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। তিনি বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া আজ দেশবাসীর আশা-ভরসার প্রতীক। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। তিনি বলেন,
“দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগদান করেন। দোয়া শেষে শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন,
“বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় দেশবাসী একত্রিত হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন