প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

পড়তে যাবো না

এ এস এম সাদেকুল ইসলাম

আমি আর পড়তে যাবো না
এই পড়া আর আমি পাবো না
যে বইয়ে ইতিহাস বদলে বার বার
যে বইয়ে শিখায় ক্ষমতার অপব্যবহার

আমি আর পড়তে যাবো না
আমি আর জাতীয় গান গাবো না
যে গানে বহুবার বহুজনে বহু কথা কহে
যে গানে ৫ দশক পরেও বিতর্ক রহে।

আমি আর পড়তে যাবো না
আমি আর নিজেকে গড়তে যে পাবো না
যে পড়ায় আজ আর নৈতিক থাকেনা,
যে পড়ায় ঘুষ আর মিথ্যা সত্য রাখেনা।

আমি আর পড়তে যাবো না,
আজ আর শ্রেষ্ঠ গুরুজন পাবো না।
যে শিক্ষক নৈতিক দীক্ষা হারিয়েছে,
যে শিক্ষক শিক্ষাঙ্গন ছেড়ে স্বার্থের সীমানায় দাড়িয়েছে।

যে পড়ায় রাষ্ট্রের সম্পদ চুরি করে,
যে পড়ায় মানবতা পুড়ে মারে।
যে পড়ায় শিক্ষক আজো দূর্নীতিবাজ,
যে পড়ায় চলে দেশে লুটতরাজ।

যে পড়ায় এখনো হয়নি মানুষ,
যে পড়ায় এখনো ফিরেনি হুঁশ।
যে পড়ায় জোর জুলুমে গেছে ভরে,
যে পড়ায় অবলা নারীদের ধর্ষণ করে।

যে পড়ায় বিচারক ভুলে যায় ইনসাফ,
যে পড়ায় সত্যরা পরে হ্যান্ডকাফ।
যে পড়ায় সন্তান মা বাবার বুঝেনা হক,
যে পড়ায় এখনো সমাজে ঠক’প্রতারক।

এ এস এম সাদেকুল ইসলাম

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন