প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

চিলোড়া চুরির ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে বিচার দেওয়ায় রূপ নিল রাজনৈতিক সংঘর্ষে এলডিপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা চিলোড়া বাজারে ঘটে গলোচুরির ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটে। এই ঘটনা পরে রুপ নিলো রাজনৈতিকভাবে, বিএনপি নেতাকর্মী – এলডিপি নেতাকর্মীদের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ, দোকানপাট এবং বসত বাড়ি ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চিলোড়া বাজার। মুহূর্তের মাঝে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, চুরির ওই ঘটনাটি বিএনপি-এলডিপি নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম কোপে জখম হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্দিনা সরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয় বলে যানা যায়, এছাড়া ওই ঘটনায় উভয়-পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। তবে তাদের মধ্যে কেউ গুরুতর নয়। ওই ঘটনায় ১টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় ওই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপরও হামলা করা হয়। পরে সেনাবাহিনী
ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ছোটনের খাবার হোটেল, গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের ভাই হোসাইনের একটি চা দোকান ভাঙচুর করে প্রতিপক্ষ বিএনপির লোকজন। এছাড়া ছোটনের খাবার হোটেল থেকে নগদ টাকা নিয়ে যায় দাবি করেন , বসতবাড়ি ভাঙচুর করে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় ওই দোকানের ক্যাশ ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায়- পার্শ্ববর্তী এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) ওই চুরির ঘটনা ঘটায়। পর দিন রোববার (৩০ নভেম্বর) দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোড়া বাজারে পেয়ে আটক করা হয়। এ সময় উত্তেজিত মানুষ রিফাতকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়। ছোটন জানান, ওই ঘটনার জের ধরে রিফাতের গ্রাম এতবারপুর, পৌরসভার হারং ও মহারং এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর এবং দোকান ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির নেতা বলেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এ ব্যাপারে চান্দিনা থানা ওসি জাবেদ উল ইসলাম রোববার সন্ধ্যায় জানান, চুরির ঘটনা থেকেই বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন