টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল মাষ্টারের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিন মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল হালিম প্রামানিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক এবং থানা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক মোঃ কামরুল প্রমাণিক প্রমুখ। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতাকর্মীরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
০১৭১০৬৭২২৫৫

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: 