প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সোনাহাটে এস.কে. এস কিন্ডার গার্টেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সোনাহাটে এস. কে. এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩০ নভেম্বর) সকাল ১১ টায় সোনারহাট এস. কে. এস কিন্ডার গার্ডেনে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সোনাহাট এস কে এস কিন্ডার গার্ডেনের সভাপতি অধ্যক্ষ ফয়জার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনাহাট ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ বাবুল আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনাহাট ইউনিয়ন শাখার আবুল হোসেন ব্যাপারী,বিশিষ্ট সমাজ সেবক এনামুল হোসেন ফুলে, সোনাহাট এস কে এস কিন্ডার গার্টেন এর পরিচালক মিজানুর রহমান নান্নু,সিটি প্রেসক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর সভাপতি রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা,সুশীল সমাজের গণ্য মান্য, রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন