প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভূঞাপুরে শিয়ালের আক্রমণে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামে শিয়ালের আক্রমণ: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। সম্প্রতি উপজেলার রুহুলী গ্রামে গত মঙ্গলবার থেকে শুক্রবার (২৮ নভেম্বর পর্যন্ত) পরপর শিয়ালের আক্রমণের ঘটনা ঘটেছে। এতে রুহুলি গ্রামসহ পাশের এলাকা গুলোতে আতঙ্ক ছড়িয়ে। জনা যায়, এই গ্রামের ৫ জন ব্যক্তি শিয়ালের কামরে আহত হন। আহত সকলেই দ্রুত হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় রেবিস ভ্যাকসিন (কামড়ের টিকা) গ্রহণ করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জরুরি বার্তা পোস্ট করে জনসাধারণের প্রতি সতর্কতা জারি করেছেন। তার বার্তায় তিনি জানান, শিয়ালের এসব আক্রমণে বেশ কয়েকজন মানুষ ও কিছু গৃহপালিত প্রাণী আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার তার বার্তায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্জন পথে একা চলাচল থেকে বিরত থাকার এবং সর্বদা সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বিশেষভাবে নিরাপদে রাখতে পরিবারের সদস্যদের প্রতি জোরালো আবেদন জানান। তার মতে, কেউ আক্রান্ত হলে কোনো প্রকার দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এছাড়াও, তিনি জরুরি প্রতিকার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গঠনমূলক ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন