প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

সহজ মানিয়ে নেওয়া

Rubina

এমন রাতের সাক্ষী হওয়ার চেয়ে
হয়তো হঠাৎ মৃত্যুটা শ্রেয় ছিলো,
যেখানে নিঃশব্দে শেষ হতো
সব প্রশ্ন, সব অপূর্ণ প্রার্থনা।
মানিয়ে নেওয়া—শুনতে যত সহজ লাগে,
বাস্তবে তা আগুনের মতো কঠিন,
কারণ তাতে প্রতিদিন
নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে
মেরে ফেলতে হয়,
মুছে ফেলতে হয় হাসির নেশা,
চেপে রাখতে হয় কান্নার জোয়ার।
জীবন বয়ে চলে ঠিকই,
কিন্তু ভেতরে জমে থাকা শূন্যতা
দিনের আলোতেও ছায়া ফেলে,
আর আমি ভাবি
মানিয়ে নেওয়া নয়,
হয়তো না মানিয়েই বেঁচে থাকা ছিলো বুদ্ধিমানের কাজ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন