ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকের বিরুদ্ধে কথা বলার জের ধরে বিনোদবাড়ি আইডিয়াল কলেজের প্রভাষক মোহাম্মদ আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে । স্থানীয় প্রেসক্লাবের সামনে অদ্য ৫ই নভেম্বর ২০২৫ ইং সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিনোদবাড়ি আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আল আমিন মাদকবিরোধী বক্তব্য দেওয়ার পরেই বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হন।
এরই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন আয়োজন করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন,
“মাদকের বিরুদ্ধে কথা বলা যদি অপরাধ হয়, তবে সমাজে ন্যায়বিচার থাকবে না।”
তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
এ সময় মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ , কলেজ শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী একাত্মতা প্রকাশ করেন। এবং সকল প্রকার মাদকদ্রব্যের বিরোদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার