দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা ইলিশ মাছের দারুন একটি রেসিপি। এটির নাম উল্লাস। তো, আসুন বিশেষ এই রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ইলিশ মাছ রিং পিস করা পাঁচ থেকে ছয় টুকরা, হলুদ গুঁড়া এক চা চামচ, শুকনা মরিচ ৭-৮ টা, রসুনের কোয়া ১২ থেকে ১৪ টা, সিরকা ৬ থেকে ৭ টেবিল চামচ, সর্ষে বাটা ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৬-৭ টেবিল চামচ।
রান্নার প্রণালি :
রিং পিস করা ইলিশ মাছ লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর শুকনা মরিচ, রসুনের কোয়া, সরষে বাটা, লবণ, হলুদের গুঁড়া, সিরকা দিয়ে ব্লেন্ডারে অথবা পাটায় মিহি করে পেস্ট করে নিন।
এবার যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে সরিষার তেল দিন। এই পর্যায়ে পেস্ট করা মিশ্রণটি দিয়ে আলতো হাতে নেড়ে নিন। তারপর নুন মাখা মাছ দিয়ে এপিঠ ওপিঠ করে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন ১০ মিনিট। রেডি হলে গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশের মজাদার উল্লাস।

ইউ বি টিভি ডেস্ক