আজ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ বুধবার সকাল সাড়ে ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের অভিভাদন গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। অভিভাদন গ্রহণ শেষে কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ উজ্জ্বল বাংলাদেশ টিভি 