প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

আত্মার টান

রুবিনা শেখ

তুমি জানো
অন্তরাত্মা আসলে কখনো দূরে যায় না,
শুধু দৃষ্টির আড়ালে থাকে,
কাছে আসে নিঃশব্দে, অনুভবে, বাতাসে।
যখন হৃদয় শান্ত থাকে,
সেই নীরবতাতেই তোমার নাম শুনি।
কোনো কল, কোনো বার্তা নয়—
তবু মনে হয়, তুমি ঠিক পাশে আছো।
অসময়ের ভালোবাসা বুঝি এমনই হয়,
যেখানে যুক্তি হারে, অনুভূতি জেতে।
যেখানে সময় থেমে যায়,
আর আত্মা বলে এই মানুষটার জন্যই আমি।
সকালের সূর্য যেমন নরম লাগে,
দুপুরে তার রূপ ভয়ংকার হয়ে ওঠে—
আমাদের ভালোবাসাও তেমন,
কখনো শান্ত, কখনো ঝড়ের মতো।
চোখের ভাষা না বলেও বুঝে যাই,
হৃদয় কথা বলে নিঃশব্দে।
কোনো দলিল, লাইসেন্স বা প্রতিশ্রুতির দরকার হয় না—
যখন আত্মা জড়িয়ে যায় কারো সঙ্গে,
সব শর্তই হার মানে।
তুমি দূরে থাকো, আমি জানি,
তবু আমাদের ভেতরে এক নীরব সংযোগ আছে।
যা সময় ভাঙতে পারে না,
জীবনও না—
এটাই তো সত্যিকারের ভালোবাসা।
এটাই আত্মার টান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন