মানুষের জীবনে তর্ক যেন এক অদৃশ্য আগুন। এই আগুনে জ্বলে ওঠে অহংকার, নিভে যায় প্রজ্ঞার আলো। প্রতিদিন আমরা কথার যুদ্ধ করি, অথচ ভুলে যাই—মৌনতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। তর্কে জয় নয়, সত্যের সন্ধানই প্রকৃত বিজয়। যে ব্যক্তি নীরব থেকে চিন্তা করে, সে নিজেকে হারায় না—বরং নিজের ভেতরের মহত্ত্বকে খুঁজে পায়। কথার অতিরিক্ত ব্যবহার মানুষকে নয়, তার মনকে ক্লান্ত করে তোলে। জীবনের সময় সীমিত; তাই তাকে তর্কে নয়, কাজে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। অহংকারের শব্দ যত উচ্চ, প্রজ্ঞার কণ্ঠ ততই নরম। সত্যের পথ সবসময় শান্ত, সেখানে কোলাহলের স্থান নেই। তর্কের মাঝে নয়, নীরবতার গভীরে লুকিয়ে থাকে শক্তির আসল রূপ। তর্কে বলি—অকারণ নয়, চিন্তা ও কর্মে প্রমাণ দাও তোমার শক্তি।

এস এম শিমুল লেখক ও ফিচার কলামিস্ট